সোমবার (৫ নভেম্বর) রাতে তা মাত্রা ছাড়ায়। রাগের মাথায় রান্নাঘর থেকে সব্জি কাটার ছুরি নিয়ে এসে জ্যোতির গলায় চালিয়ে দেন রাজেন্দ্র। তারপর দেহ থেকে গলা কেটে ফেলার চেষ্টা করেন। ফিনকি দিয়ে গলা থেকে বেরোতে থাকে রক্ত। ছটফট করতে করতে মৃত্যু হয় জ্যোতির।
কিছুক্ষণ পর সম্বিত ফিরলে রাজেন্দ্র বুঝতে পারেন কী করেছেন! তখন তিনি গিয়ে বাড়িওয়ালার কাছে সব খুলে বলেন। জানান তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চান। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে ধরে নিয়ে যায় রাজেন্দ্রকে।
.png)
আরো পড়ুন>> ইসরায়েলি টিভিতে ‘ফিলিস্তিন মুক্ত কর’ স্লোগান ইংলিশ সমর্থকদের
জ্যোতি নিজেও ছিলেন কম্পিউটার ইঞ্জিনিয়ার। একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন। কিন্তু সন্তানের জন্মের আগে চাকরি থেকে ছুটি নেন। কয়েক মাস আগেই আবার কাজে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু তিন দিন আগে ইস্তফা দেন চাকরিতে।
স্থানীয় সূত্রের খবর, স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যই ঝগড়া লেগে থাকত। সোমবার রাতে তা চরমে পৌঁছায়।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার