ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিপাইনের নির্বাসিত নেতা সিসন মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৬, ১৮ ডিসেম্বর ২০২২
ফিলিপাইনের নির্বাসিত নেতা সিসন মারা গেছেন
ফিলিপাইনের স্ব-নির্বাসিত কমিউনিস্ট নেতা জোসে মারিয়া সিসন- ফাইল ফটো

ফিলিপাইনের স্ব-নির্বাসিত কমিউনিস্ট নেতা জোসে মারিয়া সিসন মারা গেছেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার ৮টা ৪০ মিনিটে নেদারল্যান্ডসের সিসন উট্রেচের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি মাওবাদী বিদ্রোহের সূচনা করেন তিনি।

দেশটির কমিউনিস্ট পার্টি এ কথা জানিয়েছে।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক নেদারল্যান্ডসে মারা যান। ১৯৮৭ সালে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে সেখানে স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন তিনি। 

পার্টির এক বিবৃতিতে বলা হয়, হাসপাতালে দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ফিলিপাইন সময় শুক্রবার ৮টা ৪০ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফিলিপাইনের মেহনতি মানুষ তাদের শিক্ষক এবং পথপ্রদর্শকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

সিসন সাবেক আমেরিকান উপনিবেশে ‘মার্কিন সামাজ্যবাদের’ অবসান ঘটাতে সরকারকে উৎখাত করার এবং একটি মাওবাদী ধাচের কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার আশা করেছিলেন। ১৯৬৯ সালে শুরু হওয়া চলমান সশস্ত্র সংগ্রাম ক্রমেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!