রাশিয়ার জনগণের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, আপনারা মনে করছেন আপনাদের নেতা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। না, তিনি তার সামরিক বাহিনীর পেছনে রয়েছেন। তিনি আপনার পেছনে লুকিয়ে আছেন, আপনার দেশ ও আপনার ভবিষ্যৎ পুড়িয়ে দিচ্ছেন।
পুতিনের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসের জন্য কেউ আপনাকে ক্ষমা করবে না। এজন্য বিশ্বের কেউ আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন ক্ষমা করবে না।
.png)
নতুন বছর শুরুর কিছু সময় আগেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে অন্তত ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো। এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন কখনো রাশিয়াকে ক্ষমা করবে না।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের হামলায় কিয়েভে একজন বেসামরিক নিহত হয়েছেন। গত তিন দিনের মধ্যে এটি রাশিয়ার দ্বিতীয় বড় হামলা।
এদিকে, রাশিয়ার নতুন হামলায় কিয়েভে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো। তিনি বলেন, সর্বশেষ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
কিয়েভ শহর কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ কিয়েভের একটি আবাসিক হোটেলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একইসঙ্গে একটি প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।