রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত শুক্রবার বাইডেনের উইলমিংটনের বাড়ি থেকেও কিছু নথি জব্দ করা হয়েছিল। সেগুলো প্রেসিডেন্ট বাইডেন সিনেটর থাকাকালীন এবং বারাক ওবামার সরকারে ভাইস-প্রেসিডেন্ট থাকার সময়ের নথি।
.png)
বাইডেনের আইনজীবী বব বাওয়ের বলেন, ‘হাতে লেখা ব্যক্তিগত নোট’ এবং ‘আশেপাশের আরো কিছু সামগ্রী’ সরিয়ে নেয়া হয়েছে। তবে ঐ সময় প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে আইনজীবী বাওয়ের বলেন, প্রেসিডেন্ট বাইডেন যখন ভাইস-প্রেসিডেন্ট ছিলেন, সেই সময়ের রেকর্ড এবং সম্ভাব্য গোপন জিনিসপত্র অনুসন্ধানের জন্য তার পুরো বাড়িতে তল্লাশি চালাতে পেসিডেন্ট নিজেই বিচার বিভাগ বা ডিওজে-কে অনুমতি দিয়েছেন।