এই ধূমকেতুটির নাম দেওয়া হয়েছে ‘সি/২০২২ ই৩ (জেডটিএফ)। সম্প্রতি আবিষ্কৃত হয়েছে ধূমকেতুটি। অন্ধকার রাতের আকাশে খালি চোখে দৃশ্যমান হতে পারে এটি।
২০২২ সালের মার্চ মাসে ওয়াইড ফিল্ড সার্ভে ক্যামেরা ব্যবহার করে প্রথম দেখা গিয়েছিল ধূমকেতুটি। দীর্ঘ সময় পেরিয়ে ধূমকেতুটি এবার পৃথিবীর কাছে আসছে। তাছাড়া এটি আবিষ্কারের পর থেকে যথেষ্ট উজ্জ্বল হয়েছে।
.png)
এর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল, ধূমকেতুটি ১২ জানুয়ারি সূর্যের সবথেকে কাছে আসবে। এরপর ১ ফেব্রুয়ারি পৃথিবীর কাছাকাছি আসতে পারে। যদিও ধূমকেতুর উজ্জ্বলতা অস্পষ্ট। নাসা জানিয়ে ছিল, যতদিন যাবে তা স্পষ্ট হবে এবং তা খালি চোখে দৃশ্যমান হতে পারে অন্ধকার রাতের আকাশে। শহরের আলো বা চাঁদের আলো থাকলে তা স্পষ্ট হবে না।
ধূমকেতুটির ব্যাস মাত্র এক কিলোমিটার। অর্থাৎ পৃথিবী থেকে দেখতে পাওয়া সর্বশেষ দুইটি ধূমকেতুর চেয়ে আকারে অনেকটাই ছোট এটি।
সূত্র: সিএনএন