ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হাহাকারের মধ্যে তুরস্কে ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
হাহাকারের মধ্যে তুরস্কে ফের ভূমিকম্প
ফাইল ফটো

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে অর্ধলাখ মানুষের প্রাণহানির রেশ কাটতে না কাটতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে দেশটির আনাতোলিয়ান তুর্কি প্রদেশ নিগদে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৩।

আনাতোলিয়ান তুর্কি প্রদেশ নিগদে আঘাত হানা এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

Advertisement

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ঐ ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরো একটি বড় ভূমিকম্প এবং পরে অনেকগুলো আফটারশক আঘাত হানে।

ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। মৃতদের অধিকাংশই তুরস্কের বাসিন্দা।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!