[ আন্তর্জাতিক ]
দিল্লিতে ভূমিকম্প, উৎসস্থল নেপাল
ফাইল ফটো
ভারতের রাজধানী দিল্লিতে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জানা গেছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল।
বুধবার দুপুরে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এখনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এছাড়া রাজধানী দিল্লির পাশাপাশি ভূমিকম্পের অভিঘাত অনুভূত হয়েছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হরিয়ানার বিস্তীর্ণ এলাকায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভূমিকম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!