ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিকিমে নজিরবিহীন তুষারপাত, ১ হাজার ৪০০ পর্যটক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৪৯, ২৬ মার্চ ২০২৩
সিকিমে নজিরবিহীন তুষারপাত, ১ হাজার ৪০০ পর্যটক উদ্ধার
ছবি: সংগৃহীত

টানা তুষারপাতের জেরে ভারতের উত্তর সিকিমে আটকা পড়েছেন বহু পর্যটক। এরইমধ্যে প্রায় এক হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

রোববার (২৬ মার্চ) বড়সড় ধস নামে পূর্ব সিকিমের ডিকচু জাং ওয়ার্ডে। গ্যাংটক থেকে মনগান রোডের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। যান চলাচলের অযোগ্য হয়ে গেছে ওই রাস্তা।

এর আগে, গত ১১ থেকে ১৫ মার্চ নজিরবিহীন তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। মৌসুমের এমন তুষারপাত অতীতে খুব কমই দেখেছেন সিকিমের বাসিন্দারা। এরপর আরও কয়েক দফায় তুষারপাত হয়েছে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায়।

Advertisement

বর্তমানে ওই এলাকার তাপমাত্রা অত্যধিক কমে যাওয়ার ফলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সেখানে ঘুরতে যাওয়া অনেক পর্যটক আটকে পড়েছেন।

দেশটির সংবাদমাধ্যম বলছে, নজিরবিহীন এই তুষারপাতের ঘটনায় গত ২৫ মার্চ পর্যন্ত ১ হাজার ৪০০ পর্যটককে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। এই পর্যটকদের অনেককে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে। সমতল থেকে প্রায় ১৪ থেকে ১৮ হাজার ফুট উচ্চতায় উদ্ধার অভিযান পরিচালনা করেছে সামরিক বাহিনী।

এছাড়া উত্তর সিকিমের বাসিন্দা ও সেনাবাহিনীর সদস্যদের চলাচলের সুবিধার জন্য তুষার পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ত্রিশক্তি শেপার্স ও বিআরওর যৌথ উদ্যোগে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে তুষার সরিয়ে ফেলা হচ্ছে। এর মাঝেই রোববার সিকিমের বিভিন্ন এলাকায় আবারও তুষারপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!