হায়দ্রাবাদে বিষপানে ৪ জনের আত্মহত্যা
দুই সন্তানের দুরারোগ্য রোগ। তাই হতাশাগ্রস্ত হয়ে গোটা পরিবার বিষপানে আত্মহত্যা করেছে। হায়দ্রাবাদের এই ঘটনার প্রায় দেড় দিন পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে চার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে।
শনিবার স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, তারা হায়দ্রাবাদে কুশাইগুদা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে। নিহত সবাই বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন সতীশ, তার স্ত্রী বেধা ও তাদের দুই শিশুসন্তান নিশিকেত ও নিহাল।
.png)
জানা যায়, ৯ বছরের নিশিকেত এবং ৫ বছরের নিহাল। দুই সন্তান নিয়ে সতীশ ও ভেদা সুখে বিবাহিত জীবন কাটাচ্ছিলেন। বেশ কয়েক বছর আগে নিশিকেতের একটা টার্মিনাল অসুখ ধরা পড়ে। চিকিৎসা শুরু হয় তার। কয়েক মাসের মধ্যে নিহালেরও একই লক্ষণ দেখা দেয়।
আরো পড়ুন>> সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজার অবৈধ প্রবাসী আটক
চিকিৎসকেরা জানান, নিহালও একই রোগে আক্রান্ত। সেখান থেকেই সমস্যা শুরু হয় এই পরিবারের। সতীশ ও ভেদা তাদের দুই সন্তানের চিকিৎসায় কোনো ফল না পেয়ে হতাশাগ্রস্থ হয়ে পড়েন।
হায়দ্রাবাদের কুশাইগুদা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সন্তানদের দীর্ঘ অসুস্থতার কারণে অভিভাবকরা হতাশায় ভুগছিলেন। এক পর্যায়ে তারা তাদের সন্তানদের বিষ খাওয়ায় এবং পরে নিজেও বিষ পান করেন।
পুলিশ কর্মকর্তারা জানান, গত শুক্রবার(২৪ মার্চ) রাতে ‘আত্মহত্যার’ ঘটনাটি ঘটেছে বলে তারা ধারণা করছেন। তবে পুলিশ এ-সংক্রান্ত খবর শনিবার বিকেলের দিকে পায়। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ চারটি উদ্ধার করে।
মরদেহ চারটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত শুক্রবার রাতে ঘটলেও তারা খবর পান শনিবার দুপুরের পর। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি