ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসে আগুন, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৪, ২৫ মার্চ ২০২৩
নাইজেরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসে আগুন, নিহত ২২
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ায় এবং বাসটিতে আগুন ধরে যাওয়ায় অন্তত ২২ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দেশটির বাউচি রাজ্যের উডুবো গ্রামে ২১ জন যাত্রী বহনকারী ওই বাসের সামনের টায়ার ফেটে যাওয়ায় রাস্তা থেকে ছিটকে যায় এবং গাছের ছায়ায় আশ্রয় নেয়া জনতার ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এসময় বাসটিতে আগুন ধরে যায়।

পুলিশের মুখপাত্র আহমেদ মোহাম্মাদ ওয়াকিল এক বিবৃতিতে বলেন, গাড়িটিতে আগুন ধরে যাওয়া বিস্ফোরিত হয় এবং এতে ২১ জন যাত্রীর সকলে এমনভাবে পুড়ে মারা যায় যে, তাদেরকে চেনা কঠিন হয়ে পড়ে।

Advertisement

আরো পড়ুন>> সেনা মহড়া থেকে ভুলে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

তিনি আরো জানান, এ দুর্ঘটনায় একজন পুলিশ সদস্যসহ চারজন পথচারী মারাত্মকভাবে আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ওই পুলিশ সদস্য মারা যায়।

উল্লেখ্য, নাইজেরিয়ার দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং ট্রাফিক আইন না মেনে দ্রুত গতিতে গাড়ি চালানোয় দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

সূত্র: ভয়েস অফ আমেরিকা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!