ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় গ্যাসোলিন ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ১২ নভেম্বর ২০২২
নাইজেরিয়ায় গ্যাসোলিন ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১২
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় একটি গ্যাসোলিন ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।

শুক্রবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

প্রতিবেদনে বলা হয়, উত্তর-মধ্য নাইজেরিয়ায় একটি গ্যাসোলিন ট্যাংকার দুর্ঘটনার শিকার হওয়ার পর সেটি বিস্ফোরিত হয়। এতে সেখানে থাকা লোকজন হতাহত হন।

Advertisement

দেশটির পুলিশের একজন মুখপাত্র বার্তা সংস্থা এপিকে বলেন, গত বৃহস্পতিবার রাতে কোগি প্রদেশের ওফু কাউন্সিল এলাকায় একটি প্রধান সড়কে ট্যাংকারটির ব্রেকে ত্রুটি দেখা দেয় এবং হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে একপর্যায়ে ট্যাংকারটির সংঘর্ষ হয়। এতে সেখানে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়।

কোগি পুলিশ কমান্ডের উইলিয়াম ওভি আয়া বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি ‘পথে বহু গাড়িকে পিষ্ট করে’ এবং নিহতদের সবাই আগুনে পুড়ে মারা গেছেন।

আরো পড়ুন>> চলতি বছরই অর্থনৈতিক মন্দার কবলে পড়বে ইউরোপ

নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পস-এর বিসি কাজিম বলেন, দুর্ঘটনার পর রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সড়ক নিরাপত্তা কর্মীরা ক্ষতিগ্রস্তদের শনাক্ত করার জন্য কাজ করছেন।

নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে এই ধরনের দুর্ঘটনাগুলো এতটাই সাধারণ যে, দেশটি এসব দুর্ঘটনা রোধ করার জন্য নতুন ব্যবস্থা চালু করেছে। গত সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনায় কোগিতে ১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।

কোগির কর্তৃপক্ষ সর্বশেষ এই দুর্ঘটনার তদন্ত করছে বলে প্রদেশের তথ্য কমিশনার কিংসলে ফানও এপি'কে বলেছেন।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!