ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় নৌকা ডুবি, ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ৫ জানুয়ারি ২০২৩
নাইজেরিয়ায় নৌকা ডুবি, ১০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি নদীতে নৌকা ডুবির ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ১০ জন।

বুধবার (০৪ জানুয়ারি) শতাধিক নারী ও শিশুকে বহন করা নৌকাটির এক পাশ ভেঙে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি’র খবরে জানানো হয়, একটি খামার থেকে কাজ করে ফিরে আসা যাত্রীদের বহন করা নৌকাটি কোকো-বেসি জেলার সোমেনাজি গ্রাম অভিমুখে যাওয়ার সময় নাইজার নদীতে দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়। এ সময় এ প্রাণহানির ঘটনা ঘটে।

Advertisement

জেলার রাজনৈতিক প্রশাসক ইয়াহায়া বেলো কোকো জানান, নৌকাটিতে ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করা হচ্ছিলো।

আরো পড়ুন>> ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

কোকো আরও জানান, আমরা স্থানীয় ডুবুরিদের সহায়তায় ১০ জনের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় এখনো আরও ১০ জন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, এই নৌকাডুবির ঘটনায় ৮০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার ব্যাপারে মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে ফেডারেল কর্মকর্তাদের পাওয়া যায়নি। অতিরিক্ত যাত্রী বহন ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে নাইজেরিয়ার জলপথে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে থাকে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!