শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর চরপাড়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ উজ্জ্বল একই উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয়দের বরাতে পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুজ্জামান জানান, সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের আদমপুর চরপাড়া ফেরিঘাট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে ঝাঞ্জাইলের দিকে যাচ্ছিল একটি নৌকা। পথে একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীরা নদীতে পড়ে যান। পরে সবাই যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও স্রোতে তলিয়ে যান উজ্জ্বল।
.png)