নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, র্যাব ৩ এর জালে ধরা পড়া সদর উপজেলার চল্লিশা ইউপির মুগরাটিয়া কান্দাপাড়া গ্রামের সবুজ মিয়ার মেয়ে শারমিন স্থানীয় একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়ে। সে দীর্ঘদিন ধরে মোবাইলের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা বার্তা আদান প্রদান করছিলো। র্যাব শুক্রবার রাতে ওই গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, মেয়েটি আড়াল নামে ফেইসবুক আইডির মাধ্যমে ভিডিওসহ নানা বার্তা আদান প্রদান করতো। তার ১৩৬০ জন ফেইসবুক বন্ধু পাওয়া গেছে। তাকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। সে আনসারাল ইসলাম নামে জঙ্গি সংগঠনের সদস্য।
.png)
এ ঘটনায় র্যাব ৩ এর ডিএডি মো. ইখতিয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা ৩-৪ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন।