ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পরীক্ষা শেষে বেড়াতে নিয়ে গিয়ে ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ২ এপ্রিল ২০২৩
পরীক্ষা শেষে বেড়াতে নিয়ে গিয়ে ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক!
চালাপাথি - ফাইল ছবি

দ্বাদশ শ্রেণির ছাত্রীকে মন্দিরে ঘুরতে নিয়ে গিয়ে তার এক শিক্ষক বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেফতারও করেছে।

সম্প্রতি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার গঙ্গাভারম মন্ডল এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।

রোববার (২ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নাবালিকা ছাত্রীকে প্রতারণার মাধ্যমে বিয়ে করার অভিযোগে একজন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

গ্রেফতারকৃত ওই শিক্ষকের নাম চালাপাথি। ৩৩ বছর বয়সী অভিযুক্ত এই শিক্ষক একটি বেসরকারি কলেজে কাজ করতেন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক চালাপাথির বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের অধীনে মামলা করা হয়েছে।

আরো পড়ুন>> বৌয়ের চরিত্রে অভিনয় করার কথা বলে অভিনেত্রীকে সত্যিকারের বিয়ে!

জানা গেছে, অভিযুক্ত চালাপাথি আগে থেকেই বিবাহিত এবং তার একটি মেয়ে সন্তানও রয়েছে।

১৭ বছরের ওই ছাত্রীর পরিবার গঙ্গাভারম থানায় শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। সেই ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, শেষ পরীক্ষার দিন ওই শিক্ষক নাবালিকা শিক্ষার্থীকে তিরুপতি মন্দিরে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলেন। মেয়েটি প্রথমে রাজি হয়নি। কিন্তু শিক্ষক জানান, তাকে সম্পূর্ণ বিশ্বাস করা যেতে পারে।

তারপর মন্দির থেকে ঘুরে আবার যে যার বাড়ি চলে যাবেন বলেও জানান। কিন্তু মন্দিরে গিয়ে ছাত্রীকে জোর করে বিয়ে করেন ওই শিক্ষক। মেয়েটি বাড়ি এসে বাবা-মাকে সব খুলে বললে, ঘটনাটি সামনে আসে।

আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহত বেড়ে ২৬

এনডিটিভি বলছে, গত বুধবার মেয়েটির ফাইনাল পরীক্ষা ছিল এবং পরীক্ষা শেষে অভিযুক্ত চালাপাথি মেয়েটিকে মিথ্যা কথা বলে তিরুপতিতে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ‘তাদের দু’জনেরই সেখানে একটি মন্দিরে বিয়ে হয়। পরে মেয়েটি চালাপাথির আচরণে পরিবর্তন লক্ষ্য করেন। তারপর মেয়েটি তার বাবা-মাকে পুরো ঘটনাটি জানায়। পরে মেয়েটি তার বাবা-মাকে নিয়ে বৃহস্পতিবার রাতে গঙ্গাভারম থানায় পৌঁছায় এবং এফআইআর দায়ের করে।’

পরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!