ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়ের ছবি তুলতে ব্যবহার হলো স্পার্কিং বন্দুক, বিস্ফোরিত কনের মুখে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৩৯, ২ এপ্রিল ২০২৩
বিয়ের ছবি তুলতে ব্যবহার হলো স্পার্কিং বন্দুক, বিস্ফোরিত কনের মুখে
ছবি: সংগৃহীত

বিয়ের ছবি। জীবন স্মৃতিতে জমার জন্য জরুরি। সেই ছবিকে আরো মোহনিয় করে রাখতে অনেক পরিকল্পনাও থাকে। তবে ভারতের এক বিয়েতে নিজেদের দিনটি স্মরণীয় করতে গিয়ে ঘটল বিপত্তি। ছবি তুলতে গিয়ে কনের মুখেই বিস্ফোরিত হলো বন্দুক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে প্রকাশ, মহারাষ্ট্রের একটি বিয়েতে বর ও কনে তাদের বিয়েতে এক ধরণের বিশেষ বন্দুক (স্পার্কিং বন্দুক) নিয়ে ছবি তোলার জন্য দাঁড়ায়। এ সময় কনের হাতে থাকা বন্দুকটি বিস্ফোরিত হয়ে কনের মুখেই আঘাত করে। ১৩ সেকেন্ডের এক ভিডিওটিতে এই দৃশ্য দেখা গছে।

Advertisement

ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন বিদিত শর্মা। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘মানুষ কেন তাদের সেরা দিনগুলোকে ধ্বংস করে?’

ভিডিওটি টুইটারে এরই মধ্যে ভাইরাল।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!