মার্কিন হাউস স্পিকার ম্যাকার্থি নিশ্চিত করেছেন যে, চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় তিনি সাই ইন-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করবেন। যদিও চীন বিষয়টি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বেইজিং ‘পাল্টা পদক্ষেপ’ নেওয়া হবে বলে সতর্ক করেছে।
আরো পড়ুন>> ৩০০ প্রবাসীকে নাগরিকত্ব দিল ওমান
.png)
উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেছিলেন। ওই সময়ও বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়াও চালিয়েছিল চীন। তাইওয়ানে আবারও বড় ধরনের মহড়া চালানোর পরিকল্পনা করছে চীন। সম্প্রতি তাইওয়ানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছিলেন।
এই সফরকে ঘিড়ে তাইওয়ান-চীনের মধ্যকার দূরত্ব আরো বাড়তে থাকবে। চীনের সতর্কবার্তা পর্যালোচনা করলে এমনি ধারণা করা যায়।
সূত্র: বিবিসি