ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫০, ৪ এপ্রিল ২০২৩
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা
হামলায় ক্ষতিগ্রস্থ ওডেসা বন্দর

ওডেসা ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর মধ্যে অন্যতম। এবং অন্যান্য দিক থেকেও এই বন্দরের গুরুত্ব অনেক বেশি। তাই ইউক্রেনের এই বন্দর দখল করতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই ড্রোন হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে ওডেসা বন্দর।

ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে সংবাদমাদ্যমকে এ খবর জানিয়েছে। ‘শত্রুরা ওডেসা বন্দর ও ওডেসা জেলায় হামলা চালিয়েছে। তারা এই হামলায় চালকবিহীন ইউএভি ড্রোন ব্যবহার করেছে।’ হামলার ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে হামলায় বন্দরটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানায়।

ওডেসা জেলা সামরিক প্রশাসনের প্রধান ইউরি ক্রুকের উদ্ধৃতি দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী এ ধরনের হামলা ঠেকাতে কাজ করছে এবং সম্ভাব্য দ্বিতীয় দফার হামলার বিষয়ে সামরিক বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে।

Advertisement

আরো পড়ুন>> তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্পিকারের সাক্ষাৎ

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিতভাবে আর কোনো তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাপন্থী দেশ ইউক্রেনে সৈন্য পাঠানোর আগে ওডেসার কৃষ্ণ সাগর বন্দরটি ইউক্রেন ও রাশিয়ার অনেক নাগরিকের কাছে পর্যটনের জন্য একটি জনপ্রিয় স্থান ছিল।

এই পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম থেকেই ওডেসা বন্দরে অনেকবার হামলা চালিয়েছে মস্কো। গুরুত্বপূর্ণ এই বন্দর মস্কোর হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

সূত্র: আরব নিউজ

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!