রাশিয়ায় ক্যাফেতে বিস্ফোরণে সামরিক ব্লগার নিহত
রাশিয়ায় ক্যাফেতে বিস্ফোরণে রুশ সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন। বিস্ফোরণটি ঘটে দেশটির সেন্ট পিটার্সবার্গে। বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় রাস্তায় আহতদের পড়ে থাকতে। এ বিস্ফোরণের জন্য কারা দায়ী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভ্লাদলেন তাতারস্কির আসল নাম ম্যাক্সিম ফোমিন। তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অন্যতম সমর্থক ছিলেন। বিস্ফোরণের সময় ওই ক্যাফেতে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা দিচ্ছিলেন তিনি।
.png)
আরো পড়ুন>> শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, নিহত বেড়ে ৩২
বিস্ফোরণ নিয়ে রুশ গণমাধ্যমে পরস্পর বিরোধী প্রতিবেদন রয়েছে। তবে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাতারস্কিকে একটি ভাস্কর্য উপহার বক্সে দেওয়া হয়। সেটার ভেতরে গোপনে বোমা রাখা ছিল।
বিস্ফোরণের পরে টেলিগ্রামে প্রচারিত ভিডিওতে তাকে একটি ভাস্কর্য হস্তান্তরের দৃশ্য দেখা যায়। তিনি এটি নিয়ে রসিকতা করছিলেন। তবে এর ভেতরে আসলেই কোনো বিস্ফোরক
ছিল কিনা তা এখনো যাচাই করতে যায়নি।
বিবিসি রাশিয়ার বিশ্লেষক ওলগা রবিনসন জানাচ্ছেন, অন্যান্য রাশিয়ান সামরিক ব্লগার ও রাষ্ট্রীয় গণমাধ্যমকর্মীদের থেকে ভিন্ন ছিলেন তাতারস্কি। তিনি যুদ্ধের জন্য নিজেই অস্ত্র তুলে নিয়েছিলেন।
সূত্র: বিবিসি