গত শুক্রবার (৩১ মার্চ) দেশটির দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোয় ৬০টির বেশি টর্নেডো তাণ্ডব চালায় বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত আরকানসাসে জারি রয়েছে জরুরি অবস্থা। অঙ্গরাজ্যটিতে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। টেনেসিতে সাত, ইলিনয়ে চার ও ইন্ডিয়ানায় তিনজন মারা গেছে। এছাড়া অ্যালাবামা ও মিসিসিপিতেও হয়েছে প্রাণহানি।
.png)
আরো পড়ুন>> বৌয়ের চরিত্রে অভিনয় করার কথা বলে অভিনেত্রীকে সত্যিকারের বিয়ে!
সিটি কাউন্সিলের সদস্য লিসা পাওয়েল কার্টার জানিয়েছেন, টর্নেডোর পর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে উইন। রাস্তাগুলো ধ্বংসাবশেষে পূর্ণ। তিনি বলেন, আমি আতঙ্কের মধ্যে রয়েছি। বাড়িতে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু যেতে পারছি না।
আরকানসাসের মেয়র সারাহ হাকাবি স্যান্ডার্স জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অঙ্গরাজ্যটির মধ্যাংশে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়ায় সহায়তার জন্য স্থানীয় ন্যাশনাল গার্ড বাহিনীকে সক্রিয় করেছেন তিনি।
আরকানসাসের রাজধানী লিটল রকের এক বাসিন্দা বলেন, তার মনে হচিছল এটা ভয়াবহ। তিনি বলেন, আমি ১৯৮৫ সাল থেকে এখানে আছি। আমি সবকিছু ভালো ভাবেই জানি। কিন্তু এর আগে এমন কিছু দেখিনি।
আরো পড়ুন>> মাঝ আকাশে ‘হট এয়ার’ বেলুনে আগুন, ২ পর্যটকের মৃত্যু
লিটল রকে একজনের প্রাণহানি ঘটেছে। অপরদিকে ওয়াইনে শহরে চারজন মারা গেছে। ওই শহরের বাসিন্দা হেইডি জেনকিন্স বলেন, আমি শহরের এমন অবস্থা দেখে আমি মর্মাহত।
তিনি বলেন, আমাদের স্কুল, গির্জা সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজন নিজেদের ঘর-বাড়ি হারিয়েছে।
আরকানসাসের গভর্নর জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পুরো পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি জানান, ফেডারেল সহায়তার বিষয়ে আশ্বাস দিয়েছেন বাইডেন।
সূত্র: বিবিসি