বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়, মিয়ানমারে অবস্থিত একটি ছোট্ট দ্বীপ কোকো আইল্যান্ডে সেনা ঘাঁটি তৈরি করছে এশিয়ার বৃহত্তম দেশ চীন।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কোকো আইল্যান্ডের দূরত্ব মাত্র ৪২ থেকে ৫৫ কিলোমিটার। এই কোকো আইল্যান্ডে গত কয়েকমাস ধরে সামরিক তৎপরতা চালাচ্ছে চীন। এই দ্বীপে বানানো হচ্ছে সেনাবাহিনীর প্রয়োজনীয় সকল সরঞ্জাম। এগুলোর মধ্যে রয়েছে রাস্তা, বায়ুসেনা ঘাঁটি, এমনকী রেডার স্টেশনও।
.png)
আরো পড়ুন>> ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় নিহত ২ জন
ম্যাক্সার টেকনোলজির উপগ্রহ থেকে এমন চিত্রে দেখা গেছে কোকো দ্বীপে সামরিক ঘাঁটি বানাচ্ছে চীন।
মায়ানমারের ইয়াঙ্গুন প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত কোকো আইল্যান্ড। পাঁচটি ছোট দ্বীপ নিয়ে তৈরি কোকো আইল্যান্ড। এর মধ্যে চারটি দ্বীপ অবস্থিত গ্রেট কোকোরিফের ওপর। অনেক আগেই কোকো দ্বীপপুঞ্জের পাঁচটি দ্বীপের মধ্যে দুটি চীনকে ইজারা দিয়েছে মায়ানমার সরকার। তাই ভারত মহাসাগরে নিয়ন্ত্রণ বাড়াতে কোকো আইল্যান্ডে সেনা ঘাঁটি নির্মাণ করছে চীন।
সূত্র: এনডিটিভি