বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতেই সোমবার (৩ এপ্রিল) সকালে মন্দিরের অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলে ইন্দোর মিউনিসিপ্যাল করপোরেশন। রামনবমীতে দুর্ঘটনার পরেই মন্দিরের নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেখানকার প্রধান পুরোহিতগণ।
কিন্তু এবার বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে ভেঙে দেওয়া হয় মন্দিরের ওই অবৈধ স্থাপনা। তবে শান্তিপূর্ণভাবেই কাজ চলছে বলে জানা গেছে।
.png)
আরো পড়ুন>> ইরানের আকাশসীমায় বাধার মুখে ফিরে গেল মার্কিন বিমান
প্রসঙ্গত, ইন্দোরে অবস্থিত বিখ্যাত বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে রামনবমী উপলক্ষে অনেক মানুষের ভিড় হয়। মন্দিরের ভেতরে একটি প্রাচীন কুয়া রয়েছে। কিন্তু পরে সেই কুয়ার উপরে ছাদ তৈরি করা হয়। সেই ছাদের উপরেই অনেকে দাঁড়িয়েছিলেন। ভিড়ের চাপে ছাদটি ভেঙে পড়ে গেলে সঙ্গে সঙ্গে কুয়োর মধ্যে তলিয়ে যান বহু মানুষ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়। এই ঘটনায় মন্দিরের প্রধান পুরোহিত লক্ষ্মীনারায়ণ বলেন, শক্ত ভিত না গড়েই কুয়ার উপর ছাদ নির্মাণ করা হয়েছিল।
তদন্তের পরে জানা যায় যে, প্রায় ৪০ বছর আগে এই ছাদ তৈরি হয়েছিল। গত বছরই স্থানীয় প্রশাসন জানিয়েছিল, এই ছাদটি ছিল ঝুঁকিপূর্ণ। কিন্তু ট্রাস্টি সদস্যদের বিরোধিতায় তা সম্ভব হয়নি।
সূত্র: এনডিটিভি