তবে এবার অন্য এক কারণে আলোচনায় এসেছেন বাবর আজম। সম্প্রতি ভারতের অষ্টম শ্রেণীর পাঠ্যবইয় তার ছবি দেখা গেছে।
ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই) বইয়ে অষ্টম শ্রেণীর পাঠ্যবইয়ে পাকিস্তানের এই ওপেনারের ছবি যুক্ত করা হয়েছে। পাঠ্যবইয়ের স্পোর্টস অধ্যায়ে বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে দুটি কলাম রয়েছে।
.png)
এর মধ্যে ‘এ’ কলামে রয়েছে এবি ডি ভিলিয়ার্স, শচীন টেন্ডুলকার, শিখর ধাওয়ান, ক্রিস গেইল, বিরাট কোহলি, এম এস ধোনি এবং রোহিত শর্মার মতো ক্রিকেটারদের নাম। আর ‘বি’ কলামে আছেন পাকিস্তানের এই অধিনায়ক। এই কলামে ‘ববি’ ডাকনামে শোভা পেয়েছে বাবরের ছবি।

পাঠ্যবইয়ে ক্রিকেটারদের ডাকনামের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়েছে; প্রশ্নে বলা হয়েছে, ক্রিকেট ভারতে সবচেয়ে প্রিয় খেলা এবং ক্রিকেটাররা সেলিব্রিটি। আপনি কি আপনার প্রিয় ক্রিকেটারদের ডাকনাম জানেন?
এদিকে বাবরের ছবি দেখে শাহরিয়ার ইজাজ নামে এক ব্যক্তি এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ভারতে অষ্টম শ্রেণীর আইসিএসই বইয়ে বাবর আজমকে দেখা গেছে। এমনকি আমাদের প্রতিদ্বন্দ্বী দেশেও পাকিস্তানের নাম উজ্জ্বল করছেন বাবর।
প্রসঙ্গত, ২০২২ সালে ৪৪ ম্যাচে দুই হাজার ৫৯৮ রান করেন বাবর। এর মধ্যে ওয়ানডেতে ৯ ম্যাচে তিন সেঞ্চুরিতে করেছিলেন ৬৭৯ রান। এজন্য ২০২২-এ বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন পাকিস্তানের এ ব্যাটার।