ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাবর আজমের নতুন নাম ‘ক্রিশ্চিয়ানাল মেসি’

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২০:৫৫, ২১ আগস্ট ২০২২
বাবর আজমের নতুন নাম ‘ক্রিশ্চিয়ানাল মেসি’
ছবি: সংগৃহীত

বাবর আজমের নতুন নাম এখন থেকে ‘ক্রিশ্চিয়ানাল মেসি’। ক্রিকেটের মেসি বা রোনালদো, বা এদের দুজনই আছেন একজনের ভেতর। তিনি হলেন পাক দলের অধিনায়ক বাবর আজম। পাক অধিনায়ক বাবরই নাকি ক্রিকেটের মেসি, বাবর আজমই ক্রিকেটের রোনালদো। 

রোববার এমনটাই জানালেন পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান। এই দু’য়ের মিশেলে শাদাব খান একটা নামও দিয়ে বসেছেন অধিনায়কের। জানালেন বাবরের নাম ‘ক্রিশ্চিয়ানাল মেসি’।

Advertisement

ওয়ানডে সুপার লিগের ম্যাচ খেলতে এখন নেদারল্যান্ডসে আছে বাবর আজমের দল। এরই এক ফাঁকে দেশটির বিখ্যাত ফুটবল ক্লাব আয়াক্স অ্যামস্টারডামে ঘুরতে গিয়েছিল পাকিস্তান দল। দেখা হয়েছিল ক্লাবটির ফুটবলারদের সঙ্গে।

 

সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড ও আয়াক্সের সাবেক গোলরক্ষক এডউইন ফন ডার সারের সঙ্গেও দেখা হয় তাদের। ফন ডার সারকে দলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গিয়েই বাবরকে অদ্ভুত এই উপাধিতে ভূষিত করেন শাদাব। এই উপাধি শুনে না হেসে পারেননি রোনালদোর এক সময়ের সতীর্থ ফন ডার সার।

ক্লাবটির ফুটবলারদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান বাবররা। ফন ডার সারকে ব্যাটিংও শেখালেন পাক অধিনায়ক বাবর। 

ফেরার সময় দলের ক্রিকেটারদের সই করা একটি ব্যাট উপহার দেন আয়াক্সের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তাকে। এসময় দুই দলের খেলোয়াড়রা জার্সিও বিনিময় করেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বাবর আজম
লিংক সফলভাবে কপি হয়েছে!