[ আইন-আদালত ]
বাবর আজমদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
পতাকা নিয়ে অনুশীলন
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পতাকা নিয়ে অনুশীলন করে পাকিস্তান ক্রিকেট দল
সরকারের অনুমতি না নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের পতাকা উত্তোলনের অভিযোগে দেশটির ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর ছিদ্দিকের আদালতে মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বাদী হয়ে এ মামলার আবেদন করেন।
এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আবেদনটি খারিজ করে দেন।
.png)
মামলায় পাকিস্তান দলের কোচ সাকলাইন মোস্তাক, ম্যানেজার মনসুর রানা, ক্রিকেটার শাদাব খান, ফখর জামান, আসিফ আলী, হায়দার আলী, হ্যারিস রউফ, হাসান আলী, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ দাহানি, ওসমান কাদির ও শহীদ আসলামকে আসামি করার আবেদন করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!