[ খেলা ]
কোহলিকে ছাড়িয়ে বাবর আজমের বিশ্বরেকর্ড
বাবর আজম
চলমান আইসিসি টি-২০ বিশ্বকাপে দারুণ ছন্দে আছে পাকিস্তান ক্রিকেট দল। টানা চার ম্যাচ জিতে এরই মধ্যে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা দলটি। দলের পাশাপাশি দারুণ ফর্মে অধিনায়ক বাবর আজমও। সেই ধারাবাহিকতায় আরেকটি রেকর্ড গড়েছেন তিনি।
মঙ্গলবার নামিবিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল পাকিস্তান। বিশ্বকাপে নবাগত দলটির বিপক্ষে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বাবর আজম। যা অধিনায়ক হিসেবে তার ১৪তম অর্ধশতক।
এর মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-২০ তে সর্বোচ্চ অর্ধশতকের নতুন রেকর্ড গড়েছেন বাবর আজম। ১৩টি ফিফটি করে এতদিন এই রেকর্ডে যুগ্নভাবে শীর্ষে ছিলেন কোহলি ও বাবর।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!