ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০১, ১০ এপ্রিল ২০২৩
তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া
ফাইল ছবি

কয়েকদিন যাবৎ তাইওয়ান ও চীনের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এরই মধ্যে তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন। এই সামরিক মহড়ায় চীনকে অনেক আগ্রসী ও আক্রমণাত্বক মনে হয়েছে।

তাইওয়ানের বিভিন্ন স্থাপনার আদলে লক্ষ্যবস্তুকে ঘিরে দ্বিতীয় দিনের মতো সামরিক মহড়া চালিয়েছে চীন। মহড়ার অংশ হিসেবে রোববারও এ অঞ্চলে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজের সমাবেশ ঘটিয়েছে বেইজিং।

চীনের কঠোর হুশিয়ারি উপেক্ষা করে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এর জবাবে শনিবার থেকে এই সামরিক মহড়া শুরু করেছে চীন। তিন দিনের এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘জয়েন্ট সোর্ড’ বা যৌথ তরবারি। চলবে সোমবার পর্যন্ত।

Advertisement

চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড বিবৃতিতে জানায়, তাইওয়ান প্রণালিতে ৮-১০ এপ্রিল ‘যুদ্ধ প্রস্তুতির টহল’ বা মহড়া চলবে। 

আরো পড়ুন>> ফ্রান্সে ভবন ধসের পর আগুন, নিখোঁজ ৮

কমান্ড মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি বলেন, ইউনাইটেড শার্প সোর্ড তাইওয়ানের উত্তর-দক্ষিণে এবং পূর্বে সমুদ্র ও আকাশপথে এ সামরিক মহড়ায় সম্পৃক্ত থাকবে।

চীনের সামরিক বাহিনী জানিয়েছে, তাইওয়ানের উত্তর ও দক্ষিণ উপকূল এবং পূর্বে তাইওয়ান প্রণালির সমুদ্রসীমা ও আকাশসীমায় মহড়ার জন্য যুদ্ধবিমান, জাহাজ ও সেনাদের মোতায়েন করা হয়েছে। 

এদিকে চীনের সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে তাইপে। চীনের এই কর্মকাণ্ড রুখে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তারা। আর যুক্তরাষ্ট্র বলছে, বেইজিংয়ের পদক্ষেপগুলো ঘনিষ্ঠভাবে নজরদারি করা হচ্ছে। এবং চীনকে তাইওয়ানের ব্যাপারে অতি উৎসাহী হতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র।

গত বছরের আগস্টের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করেন, সেই সময়ও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। এবার তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের শেষে মহড়া চালাচ্ছে চীন। 

সামরিক মহড়া নিয়ে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার মহড়া শুরুর পর তারা তাইওয়ান ঘিরে ১৮ বার চীনা যুদ্ধজাহাজের উপস্থিতি শনাক্ত করেছে। এ ছাড়া ১২৯ বার চীনা যুদ্ধবিমানের উপস্থিতি টের পাওয়া গেছে। সামরিক মহড়ায় যুদ্ধবিমান ছাড়া ড্রোন, বোমারু বিমান এবং পরিবহন উড়োজাহাজও মোতায়েন করেছে বেইজিং।

তাইওয়ানকে ঘিরে চীনের এমন সামরিক মহড়া সত্যি খুবই উদ্বেগজনক। চীনের প্রতিটি পদক্ষেপ তাইওয়ানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!