তাইওয়ান প্রণালিতে মধ্যরেখা অতিক্রম করেছে চীনের ৪২ যুদ্ধবিমান
সাম্প্রতিক সময়ে চীন ও তাইওয়ানের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা। এই চলমান উত্তেজনার মধ্যেই তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া শুরু করল চীন। তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে এই উত্তেজনার সৃষ্টি হয়েছে।
তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করেছে চীনের ৪২টি যুদ্ধবিমান। এই রেখাকে দুই দেশের মধ্যে অলিখিত সীমানা মনে করা হয়। স্বশাসিত দ্বীপ রাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিৃবতিতে যুদ্ধবিমান শনাক্তের এই তথ্য জানিয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চীনের ২৯টি যুদ্ধবিমান তাইওয়ান প্রণালির মধ্য রেখা অতিক্রম করে তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ জোনে প্রবেশ করে।
.png)
এর আগে চীন জানায়, আগামী তিন দিনব্যাপী তারা সামরিক মহড়া শুরু করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট মার্কিন কংগ্রেসের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাতের পর চীন এই মহড়া শুরু করে। চীনের দাবি, তাইওয়ান তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ
আরো পড়ুন>> ইমরান খানের সঙ্গে বসতে রাজি ক্ষমতাসীন জোট সরকার
চীনের এই মহড়াকে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে ‘শক্তিশালী সংকেত’ বলে উল্লেখ করেছে তারা। চীনের সেনাবাহিনীর মাধ্যমে জানা যায়, এই মহড়ায় দক্ষিণ চীন সাগর নিয়ন্ত্রণের সক্ষমতার উপর মনোযোগ দেওয়া হবে।
চীনের দাবি, তাইওয়ান তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। বেইজিংয়ের ‘এক চীন’ নীতির অধীনে একদিন এই অঞ্চলকে তারা নিজেদের সঙ্গে একীভূত করবে। চীনের এই নীতির অধীনে কোনো দেশ একসঙ্গে বেইজিং ও তাইপের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখতে পারবে না।
এই মহড়ার প্রতিক্রিয়ায় তাইওয়ানের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সাই ইং-ওয়েনের মার্কিন সফরকে সামরিক মহড়ার জন্য অজুহাত হিসেবে ব্যবহার করছে চীন। তাদের এ সামরিক মহড়া আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
সূত্র: সিএনএন