ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিজস্ব মুদ্রায় লেনদেনের চুক্তি করল চীন ও ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৪, ৩০ মার্চ ২০২৩
নিজস্ব মুদ্রায় লেনদেনের চুক্তি করল চীন ও ব্রাজিল
ফাইল ছবি

এবার নিজস্ব মুদ্রায় বাণিজ্য পরিচালনার বিষয়ে চুক্তিতে পৌঁছেছে চীন ও ব্রাজিল। ডলারের ব্যবহার বাদ দিয়ে নিজেদের দেশীয় মুদ্রায় লেনদেন করতে এ চুক্তি সাক্ষর করে উভয় দেশ।বুধবার বিষয়টি ব্রাজিল সরকারের পক্ষ থেকে চুক্তির ব্যাপারে নিশ্চিত করা হয়। 

এই চুক্তির কারণে ডলারের ব্যবহার বাদ দিয়ে চীন ও লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলের সাথে সরাসরি নিজস্ব মুদ্রা দিয়ে বাণিজ্য করবে।  আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির ক্ষেত্রেও চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ডলারকে অনেক সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন>> আবুধাবির নতুন ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ আল নাহিয়ান

Advertisement

ব্রাজিলের বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা অ্যাপেক্স-ব্রাজিল এক বিবৃতিতে বলেছে, চীনের সঙ্গে এই চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে খরচ অনেক কমবে এবং বাণিজ্যের পরিধিও বাড়বে। পাশাপাশি অর্থ বিনিয়োগের পথ সহজতর করবে।

চীন হচ্ছে ব্রাজিলের সবচেয়ে বড় বাণিজ্য-অংশীদার। গত বছর এই দুই দেশের মধ্যে ১৫ হাজার ৫০০ কোটি ডলারের ব্যবসা-বাণিজ্য হয়েছে। তাই এই বাণিজ্যের সম্পর্ককে আরো উচ্চ পর্যায়ে নিতে এই চুক্তি সাক্ষর করা হয়েছে।

সূত্র: ফক্সবিজনেস

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!