এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এই বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ হামলায় ৫০ বছর বয়সী এক ব্যক্তি ও তার ১১ বছরের মেয়ে নিহত হয়েছে। আহত ব্যক্তির স্ত্রীকে হামলার ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ইউক্রেনীয় সিটি কাউন্সিলের সেক্রেটারি আনাতোলি কুর্তেভ বলেছেন, রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একটি ভবন ধ্বংস হয়ে যায়। মধ্যরাতের এই হামলায় আরো কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
.png)
আরো পড়ুন>> চরম মূল্যস্ফীতিতে ভুগছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো
টেলিগ্রামে তিনি লিখেছেন, এই অপরাধমূলক যুদ্ধের জন্য দখলদারদের চরম সাজা অনিবার্য।রবিবার সকালে বিমান হামলার সতর্ক সংকেতের মধ্যেই কংক্রিট ও অন্যান্য ধ্বংসাবশেষে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। আঞ্চলিক গভর্নর ইউরি মালাশকো বলেছেন, আহত নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত বছর ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরুর পর রাশিয়ার পক্ষ থেকে বেসামরিকদের লক্ষ্যবস্তু করে হামলা চালানোর সর্বশেষ নমুনা এটি। এর আগে এমন আবাসিক ভবনে কোনো হামলা করেনি রাশিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার দাবি করেছে, ডনেস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চলে ইউক্রেনীয় সামরিক গুদামে হামলা চালিয়ে ৭০ হাজার টন জ্বালানি ধ্বংস করা হয়েছে। এবং এই হামলার ফলে ইউক্রেনের অনেক সামরিক সরঞ্জাম
সূত্র: রয়টার্স