ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সোমালিয়াতে ভয়াবহ বন্যায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৮, ১৫ মে ২০২৩
সোমালিয়াতে ভয়াবহ বন্যায় নিহত ৩
সংগৃহীত

আফ্যিকার অন্যতম দেশ সোমালিয়ায় আকস্মিক বন্যায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন যাত্রা। দেশটিতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্টি হয়েছে বন্যার। এই বন্যায় প্রায় দুই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এবং প্রাণহানি ঘটেছে তিনজনের।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেলেডওয়েন শহরের হিরান এলাকার বাসিন্দারা তাদের বাড়িঘর খালি করতে বাধ্য হয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় বাসিন্দারা তাদের জিনিসপত্র বহন করে এবং বন্যাকবলিত রাস্তা দিয়ে আশ্রয় নিতে ছুটে যান।

হিরণ অঞ্চলের সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর আলী ওসমান হুসেন বলেন, 'শাবেল নদীতে আকস্মিক বন্যার কারণে বেলেডওয়েন শহরের প্রায় দুই লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছে। এটি একটি প্রাথমিক পরিসংখ্যান যা যে কোনো সময় বাড়তে পারে। আমরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।'

Advertisement

আরো পড়ুন>> ইউক্রেনের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

বেলেডওয়েন শহরের হিরান এলাকার বাসিন্দারা তাদের বাড়িঘর খালি করতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে ব্যাপক সমস্যার মুখে পড়েছে স্থানীয় বাসিন্দারা

শুক্রবার (১২ মে) ওই অঞ্চলের ডেপুটি গভর্নর হাসান ইব্রাহিম আবদুলে জানান, বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ও রেকর্ড খরা লক্ষ লক্ষ সোমালিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। বিপর্যস্ত দেশটি কয়েক দশক ধরে ইসলামপন্থী বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে। এবার বন্যায় পুরোপুরি বিপর্যস্ত দেশটির জনগণ।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!