[ আন্তর্জাতিক ]
ভারতে কয়লাখনি ধসে নিহত ৩, অনেক মানুষ আটকে থাকার শঙ্কা
ছবি: সংগৃহীত
ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে কয়লা খনিতে ধসের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেখানে অনেক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করছে প্রশাসন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
শুক্রবার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।
ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার বলেন, ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল)-এর খোলামুখ খনিতে ধস নেমেছে। আমরা একটি মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। সেখানে অনেক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করছে প্রশাসন। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। আমরা বিসিসিএলের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।
.png)
জানা গেছে, সকাল সাড়ে ১০টা নাগাদ ভোওরা কোলিয়ারি এলাকায় ধস নামে। জায়গাটি ধানবাদ শহর থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, বহু গ্রামবাসী বেআইনি খাদানে কয়লা উত্তোলনের কাজ করেন। ধসের পর স্থানীয় মানুষ ভেতর থেকে ৩টি দেহ বের করতে পেরেছে। আমার আশঙ্কা ভেতরে আরো মরদেহ থাকতে পারে।
ডেইলি-বাংলাদেশ/আরআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!