সোমবার এই রায় দেয়া হয়। বৈরুতের বন্দরে বিস্ফোরণের ঘটনায় এটি এমন প্রথম রায়। ২০২০ সালের ৪ আগস্ট ব্রিটেনে নিবন্ধিত প্রতিষ্ঠান সাভারো লিমিটেডের অ্যামোনিয়াম নাইট্রেট সারের একটি বড় শিপমেন্ট বিস্ফোরিত হয়। দুর্ঘটনায় কমপক্ষে ২২০ জন মারা যান।
গত ৩১ জানুয়ারি লন্ডনের উচ্চ আদালতে হতাহতের ঘটনায় সাভারো লিমিটেডের দায় প্রমাণিত হয়। আদালতে ক্ষতিগ্রস্তদের হয়ে মামলাটি করে বৈরুত বার অ্যাসোসিয়েশন।
.png)
সোমবার আদালত কয়েকজন ক্ষতিগ্রস্তকে মোট আট লাখ পাউন্ড বা প্রায় এগার কোটি টাকা ক্ষতিপূরণ দেবার আদেশ দেয়। বার অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, এর মধ্যে তিনজন মৃতের স্বজনকে এক লাখ পাউন্ড করে এবং একজন আহত নারী পাঁচ লাখ পাউন্ডের কিছু বেশি পাবেন।
এদিকে, সাবারোর মালিকানা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। সাবারোর মালিক হিসেবে যে নারীর কথা বলা হয়, ২০২১ সালে তিনি বলেন যে, তিনি আরেক মালিকের জন্য কাজ করছেন। তার পরিচয় প্রকাশ করেননি তিনি।
অন্যদিকে, বৈরুতের আদালতে বন্দর বিস্ফোরণের মামলা থমকে আছে। এ বছরের শুরুতে যেই বিচারকের অধীন এর তদন্ত চলছে, তাকে নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তিনি উচ্চ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।