ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৯, ১৯ জুন ২০২৩
ইসরায়েলি বাহিনীর হামলায় ৩ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

জেনিন শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।  আহত হয়েছে আরো ২৯ জন। সোমবার সকালে এ অভিযান চালা হয়।

জানা গেছে, জেনিন ক্যাম্পে ইসরায়েল সেনাবাহিনী গুলি চালানোর পাশাপাশি স্টান গান এবং টক্সিন গ্যাস ছোঁড়া হয়। 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত তিনজন হলেন, খালেদ দারিস (২১), কাশেম সারিয়া (১৯) এবং আহমেদ সাকার (১৫)।

Advertisement

ইসরায়েলের সেনবাহিনীর তরফ থেকে বলা হয়, দুজন সন্দেহভাজনকে গ্রেফতারের লক্ষ্যে এ অভিজান চালানো হয়। তবে ক্যাম্পের কাছে এসে গুলি ছুঁড়লে তখন ক্যাম্প থেকেও গুলি ছালানো হয়। 

সংবাদমাধ্যম আল জাজিরার পশ্চিম জেরুজালেম সাংবাদিক ইমরান খান বলেন, সন্দেহভাজনের মধ্যে একজন কারাবন্দি হামাস নেতার ছেলে। 

জেনিন ক্যাম্পে অভিযানকালে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ছোঁড়া হয়। এতে গাড়ি ক্ষতির শিকার হয়। এছাড়া সেনা হেলিকপ্টরে গুলিও চালানো হয়। 

এক ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলের সেনা হেলিকপ্টর থেকে শরণার্থী শিবিরকে লক্ষ্য করে রকেম হামলা চালানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!