জানা গেছে,বিশ্ববিদ্যালয়ের কডিল ল্যাবরেটরিতে গুলি চালানো হয়েছে। সন্দেহভাজন এবং নিহত শিক্ষককের নাম এখনও প্রকাশ করা হয়নি।
ইউএনসি পুলিশ প্রধান ব্রায়ান জেমস বলেছেন, গুলি চালানোর পিছনে উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত করা হচ্ছে। গুলি করার সময় ব্যবহার করা বন্দুকটি এখনও পাওয়া যায়নি।
.png)
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার এবং মঙ্গলবার বিশ্ববিদ্যালয়য়ের ক্লাস বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ফল সেমিস্টারের দ্বিতীয় সপ্তাহ চলছে। বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী এবং ৯ হাজার কর্মী আছেন।