ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে যুক্ত করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ২৯ আগস্ট ২০২৩
অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে যুক্ত করলো চীন
শি জিনপিং ও চীনের নতুন মানচিত্র - ফাইল ছবি

চীনের নতুন স্ট্যান্ডার্ড মানচিত্র প্রকাশ করেছে দেশটির সরকার। সেখানে অরুণাচল প্রদেশ, আকসাই চীন, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগর এলাকাকে নিজেদের দেশের অংশ বলে দাবি করেছে শি জিনপিং প্রশাসন।

সোমবার (২৮ আগস্ট) দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মানচিত্রটি প্রকাশ করা হয়।

ম্যাপের ২০২৩ সংস্করণে দেখা যাচ্ছে, ভারতীয় ভূখণ্ডের একাধিক অংশ চীনের অন্তর্ভুক্ত।

Advertisement

২০২১ সালেও ভারত-চীন সীমান্তবর্তী ১৫টি স্থান দখল করেছিল শি জিনপিংয়ের দেশ। অরুণাচল প্রদেশের অন্তর্ভুক্ত এই স্থানগুলোর মধ্যে আটটি বসতি এলাকা, চারটি পর্বত, দুটি নদী এবং একটি গিরিপথ ছিল। এর পরেই ইন্দো-চীন দ্বৈরথের সূত্রপাত হয়।

বেইজিং ১৫টি জায়গার নতুন নাম দিয়ে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছিল। তবে অরুণাচলকে ভারতের অবিচ্ছেদ্য অংশ দাবি করে চীনের এই মানচিত্র প্রত্যাখান করেছিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে চীন ২০১৭ সালের এপ্রিলেও ভারত সীমান্তবর্তী কয়েকটি স্থানের নাম নিজেদের মানচিত্রে যোগ করেছিল।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!