ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়াকে অস্ত্র দিয়েছে দক্ষিণ আফ্রিকা, এমন প্রমাণ নেই: তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ৪ সেপ্টেম্বর ২০২৩
রাশিয়াকে অস্ত্র দিয়েছে দক্ষিণ আফ্রিকা, এমন প্রমাণ নেই: তদন্ত
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা রাশিয়াকে অস্ত্র দিয়েছে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেছেন, স্বাধীন তদন্তে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, দক্ষিণ আফ্রিকা রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে।

এছাড়া কেপটাউনে গোলাবারুদ ও অস্ত্র বোঝাই রুশ জাহাজের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের দাবিও প্রত্যাখ্যান করেছে তদন্তকারী প্যানেল। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গোলাবারুদ ও অস্ত্র বোঝাই রাশিয়ান জাহাজ ছিল বলে দাবি করেছিলেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তবে দক্ষিণ আফ্রিকার তদন্তকারী প্যানেল সেই দাবি প্রত্যাখ্যান করেছে।

Advertisement

অবশ্য এই ধরনের অভিযোগ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ নিয়ে আফ্রিকার এই দেশটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেন, এই অভিযোগ দেশের মুদ্রা ও সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

রোববার জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট রামাফোসা বলেন, জাহাজে করে রাশিয়ার উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকা থেকে অস্ত্র পরিবহন করা হয়েছে বলে কোনো প্রমাণই পায়নি তদন্তকারী প্যানেল। এছাড়া অস্ত্র রপ্তানির জন্য কোনও পারমিট জারি করা হয়নি এবং কোনো অস্ত্রই রফতানি করা হয়নি।

তদন্তে দেখা গেছে, রাশিয়ান একটি কার্গো জাহাজ রাশিয়া থেকে অস্ত্রের একটি চালান দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দিয়েছে। ২০১৮ সালে এই অস্ত্র অর্ডার করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের দাবি, গত ৬ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় নৌঘাঁটি সাইমন টাউনে একটি জাহাজ ছিল। আর ট্রাকে করে অস্ত্র সেই জাহাজে লোড করা হয় বলেও দাবি করেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রুবেন ব্রিগেটি।

তিনি গত মে মাসে প্রিটোরিয়ায় এক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, তিনি ‘আত্মবিশ্বাসী’ যে জাহাজটিতে অস্ত্র এবং গোলাবারুদই লোড করা হয়েছিল। কারণ জাহাজটি দক্ষিণ আফ্রিকা থেকে রাশিয়ায় ফিরে যায়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!