প্রত্যক্ষদর্শীরা জানান, নাইজেরিয়া-বেনিন সীমান্তবর্তী ওই এলাকায় শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। পেট্রোল আনলোড করার সময় আগুনের সূত্রপাত হয়।
প্রসিকিউটর আবদুবাকি অ্যাডাম-বোঙ্গলে বিবৃতিতে বলেন, অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন পর্যন্ত একজন শিশুসহ ৩৫ জনের মৃত্যুর খবর জেনেছি।
.png)
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখে গেছে, কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে বাতাসে ছড়াচ্ছে। আতঙ্কিত লোকজন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।