ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলকে সমর্থন জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৩, ৮ অক্টোবর ২০২৩
ইসরায়েলকে সমর্থন জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট
ভলোদিমির জেলেনস্কি - ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠি হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলকে সমর্থন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (৭ অক্টোবর) তিনি বলেন, ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ আক্রমণ থেকে আত্মরক্ষা করার প্রশ্নাতীত অধিকার ইসরায়েলের রয়েছে।

হামাস শনিবার সকালে ইসরায়েলের ওপর নজীরবিহীন আক্রমণ শুরু করে। হাজার হাজার রকেট নিক্ষেপের পর স্থল, সমুদ্র এবং আকাশপথে ইসরায়েলে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। এতে এ পর্যন্ত ৬০০ জনের অধিক নিহত ও ২ হাজারের অধিক আহত হয়েছে। একই সঙ্গে হামাস সেনারা অসংখ্য ইসরায়েলিদের জিম্মি করে গাজায় নিয়েছে।

Advertisement

ইহুদি ধর্মাবলম্বী জেলেনস্কি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছেন, ‘ইসরায়েলের প্রতিরক্ষার অধিকার অবিসংবাদিত। সন্ত্রাসবাদ সবসময় অপরাধ, শুধু একটি দেশ বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, সমগ্র মানবতার বিরুদ্ধে। বিশ্বকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে...যাতে সন্ত্রাসবাদ কারও জীবন কেড়ে নিতে পারে।’

ইসরায়েলে অবস্থানরত ইউক্রেনীয়দের সাহায্যের জন্য একটি বিশেষ বিভাগ স্থাপন করা হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছেন জেলেনস্কি।

এদিকে ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা বলেছেন, ইউক্রেনীয়রা ইসরায়েলি জনগণের কষ্ট বোঝে এবং অনুভব করে।

এর আগে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, জেরুজালেম এবং তেল আবিবের বেসামরিক জনগণের বিরুদ্ধে রকেট হামলাসহ ইসরায়েলের বিরুদ্ধে চলমান সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায়।

মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার এবং তার জনগণের প্রতি আমাদের সমর্থন প্রকাশ করছি।’

সূত্র: টাইমস অব ইসরায়েল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!