ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি হামলায় ১ লাখ ২৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৪, ৯ অক্টোবর ২০২৩
ইসরায়েলি হামলায় ১ লাখ ২৩ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত
ছবি: সংগৃহীত

কয়েক হাজার রকেট লাঞ্চারসহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে শনিবার ইসরায়েলের মাটিতে হামলা করেছেন ফিলিস্তিনের হামাস যোদ্ধারা। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে সর্বশেষ তথ্য অনুযায়ী ওই হামলায় অন্তত ৭০০  ইসরায়েলি নিহত হয়েছে। প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনীও ফিলিস্তিনে একের পর এক হামলা পরিচালনা করছে। ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

পশ্চিমা গণমাধ্যমগুলোর তথ্যমতে, হামাস যোদ্ধাদের আকস্মিক হামলায় অবাক হয়ে গেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। কারণ, এই হামলার বিষয়ে দেশটির শক্তিশালী গোয়েন্দা সংস্থা কোনো আঁচ করতে পারেনি।

এদিকে ইসরায়েলে লাগাতার হামলায় গাজার ৮০ শতাংশ বাসভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। গাজার পূর্বাঞ্চলে বসবাসকারী ফিলিস্তিনিদের ফোনে ইসরাইলি কর্তৃপক্ষ মেসেজ দিয়ে এলাকা ছাড়ার নির্দেশনা দিয়েছে। তাদেরকে গাজার মধ্যবাগে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

Advertisement

জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থার মতে, বাড়ি এবং অ্যাপার্টমেন্ট ভবন লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণে গাজায় প্রায় ১ লাখ ২৩ হাজার ৫৩৮ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয়ের কার্যালয় জানিয়েছে, বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া অনেকেই ৬৪টি স্কুলে আশ্রয় নিচ্ছে।

ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া উল্লেখযোগ্য ভবনগুলোর মধ্যে রয়েছে চারটি বড় টাওয়ার, যার একাধিক তলা আবাসিক ইউনিট রয়েছে। এতে বলা হয়েছে যে মোট ১৫৯টি আবাসন ইউনিট ধ্বংস হয়েছে এবং ১ হাজার ২১০টি গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!