এক বিবৃতিতে তারা জানায়, হামাসের যোদ্ধারা অনুপ্রবেশকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় দুটি বুলডোজার এবং একটি ট্যাংক ধ্বংস করেছেন। এছাড়া ইসরায়েলি বাহিনীকে পিছু হটতে বাধ্য করেন তারা।
তবে সামরিক সরঞ্জাম বা যানবাহন ধ্বংসের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
.png)
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তাদের স্থল বাহিনী রোববার রাতে গাজা উপত্যকায় সীমিত পরিসরে অভিযান চালিয়েছে। সামরিক বাহিনী গাজার এমন কিছু জায়গায় বিমান হামলা চালিয়েছে, যেখানে হামাসের সদস্যরা ইসরায়েলে বিস্তৃত পরিসরে হামলা চালানোর জন্য জড়ো হয়েছিলেন। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এসব তথ্য জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গাজায় রাতারাতি সীমিত পরিসরে স্থল অভিযান চালানোর দাবি করেছে আইডিএফ। তবে এটা পূর্ণমাত্রার স্থল হামলার শুরু নয়। সীমিত পরিসরে অভিযানের সময় গাজায় ইসরায়েলি এক সৈন্য নিহত ও আরো তিনজন আহত হয়েছেন।
সূত্র: রয়টার্স, বিবিসি।