রোববার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
গত প্রায় এক সপ্তাহ ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর জন্য সরকারি নির্দেশের অপেক্ষা করছে ইসরায়েলের পদাতিক সেনারা। কিন্তু নানা কারণেই সেই নির্দেশ এখনো আসেনি।
.png)
এদিকে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক তারেক আবু আজম জানান, ইসরায়েলি সেনাদের একটি অংশ গাজা শহরের ভেতরে প্রবেশ করেছিল। তারা মূলত গাজার সঙ্গে ইসরায়েলে একটি সীমান্ত বেড়া ঠিক করার জন্য সেখানে প্রবেশ করেছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওই সেনারা গাজার ভেতর থেকে ইসরায়েলের দিকে দৌড়ে বেরিয়ে আসে।
কী কারণে ইসরায়েলি সেনারা দৌড়ে বেরিয়ে এলো—এ সম্পর্কে আজম জানান, উপত্যকার ভেতরে প্রবেশ করতেই সেনারা ফিলিস্তিনিদের তৈরি একটি ফাঁদের মধ্যে গিয়ে পড়ে। এ সময় এক অতর্কিত হামলা ইসরায়েলিদের জন্য কঠিন হয়ে পড়ে। তারা সরাসরি ফিলিস্তিনি যোদ্ধাদের গুলির মুখে পড়েছিল। সেনাদের মতে, বিষয়টি খুব জটিল হয়ে পড়েছিল।
এর আগে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়, তারা শহরের খান ইউনিস এলাকায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান চালানোর একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এ সময় একটি ইসরায়েলি ট্যাংক ও দুটি বুলডোজার বিধ্বস্ত হয়।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা ওই বিবৃতিতে কাসাম ব্রিগেড জানিয়েছে, সীমান্ত পেরিয়ে গাজার ভেতরে কয়েক মিটার অতিক্রম করার পর একটি ইসরায়েলি সাঁজোয়া বাহিনীকে অতর্কিত আক্রমণের মুখে ফেলে তাদের যোদ্ধারা।
বিবৃতিতে বলা হয়, ‘যোদ্ধারা সাহসের সঙ্গে অনুপ্রবেশকারী বাহিনীর সঙ্গে লড়েছে এবং তারা নিরাপদে ঘাঁটিতে ফিরে গেছে।’
সূত্র: আল-জাজিরা