ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি বোমা হামলায় গাজার ২৬টি মসজিদ ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২১, ২২ অক্টোবর ২০২৩
ইসরায়েলি বোমা হামলায় গাজার ২৬টি মসজিদ ধ্বংস
ছবি: সংগৃহীত

গত ৭ অক্টোবর থেকে হামাসের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে মসজিদ, স্কুল, জাতিসংগের ত্রাণ সংস্থার খাদ্য গুদামও রক্ষা পায়নি ইসরায়েলি হামলা থেকে। সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, গত প্রায় দুই সপ্তাহে গাজার ২৬টি মসজিদ একেবারে গুড়িয়ে দিয়েছে ইসরায়েল।

গাজা-ভিত্তিক এনডাউমেন্টস অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স মিনিস্ট্রি শনিবার এসব তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, গাজার বেশিরভাগ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরও কয়েক ডজন মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান মন্ত্রণালয়ের সদর দফতর, মন্ত্রণালয়ের কোরআন রেডিও স্টেশন এবং একটি গির্জাও ধ্বংস করেছে।

Advertisement

গাজার উপর আগ্রাসন বন্ধ করতে এবং ইসরায়েলকে বেসামরিক মানুষ, মসজিদ এবং গীর্জায় অপরাধমূলক আচরণে দায়বদ্ধ করার এবং তাদের বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ নিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে গাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।রা।

উল্লেখ্য, গাজায় হামলার পাশাপাশি সর্বাত্মক অবরোধ আরোপ করেছে ইসরায়েল। তাদের হামলায় বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। প্রতিদিনই মৃত্যু, আহত এবং বাস্তুচ্যুতির সংখ্যা বাড়ছে। এমন ভয়াবহ অবস্থার মধ্যে আরো প্রকট সংকটের মুখে পড়তে পারে গাজাবাসী। সেখানে দেখা দিতে পারে, ডায়রিয়া, কলেরার মতো সংক্রামক রোগ।

অক্সফাম ও জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করেছে, পানি সরবরাহ ও স্যানিটেশন পরিষেবা বিঘ্নিত হওয়ায় কলেরাসহ পানিবাহিত অন্য মারাত্মক সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে সেখানে। দ্রুত জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া না হলে গাজায় জনস্বাস্থ্যে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!