[ আন্তর্জাতিক ]
ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে একদিনে ৪৮০ নিহত
ছবি: সংগৃহীত
ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনে ৪৮১ জন নিহত হয়েছে। যদিও এর আগের দিনগুলোতে মৃত্যুর সংখ্যা বেশি ছিল। খবর আল জাজিরার।
শুক্রবার গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় আরো জানায়, গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৭ হাজার ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে নারী ও শিশু ৬৬ শতাংশ।
এদিকে পেন্টাগন জানায়, সিরিয়ায় দুইটি ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ঐ ঘাঁটি দুইটি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো ব্যবহার করে। এর আগে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়।
.png)
ইরান সমর্থিত গোষ্ঠীর হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল জো বাইডেনের প্রশাসন। এরপরই পাল্টা হামলার খবর এলো।
দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!