ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিষেধাজ্ঞার মাঝেই রাশিয়ান এলএনজি আমদানি বাড়িয়েছে দুই দেশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৫০, ৪ নভেম্বর ২০২৩
নিষেধাজ্ঞার মাঝেই রাশিয়ান এলএনজি আমদানি বাড়িয়েছে দুই দেশ
ছবি- সংগৃহীত

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়ার কারণে রাশিয়ার ওপর নানাবিধ নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। চলমান নানা নিষেধাজ্ঞার মাঝেই রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়িয়েছে ইউরোপের দুই পরাশক্তি দেশ স্পেন ও বেলজিয়াম।

শনিবার ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

আরটির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান এলএনজি আমদানি বাড়াচ্ছে ইইউ দেশগুলো। মূলত ইউরোপীয় ইউনিয়নের এলএনজি সক্ষমতা এবং চাহিদার মধ্যে ব্যবধান ক্রমাগত প্রসারিত হচ্ছে। ঘাটতি পূরণে রাশিয়া থেকে আমদানি বাড়িয়েছে দেশগুলো।

Advertisement

গত বছরের তুলনায় চলতি বছর রাশিয়া থেকে ৫০ শতাংশ এলএনজি আমদানি বাড়িয়েছে স্পেন ও বেলজিয়াম। এছাড়া ইইউ দেশগুলো ২০২৩ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে এলএনজি আমদানিতে ৪৪ বিলিয়নর মার্কিন ডলার ব্যয় করেছে।
 
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন সংঘাতের পর রাশিয়ান সমুদ্রজাত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রদান করে ইইউ। সেই সঙ্গে মস্কো থেকে পাইপলাইন গ্যাসের চালান ব্যাপকভাবে কমিয়েছে জোট সংস্থাটি। তবে বিধিনিষেধের মধ্যেই রাশিয়ান এলএনজি আমদানি বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের স্পেন ও বেলিজিয়াম।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!