ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ আন্তর্জাতিক ]
ইঁদুর কামড়ানোয় রেগে ইঁদুরকে পাল্টা কামড় তরুণীর!
ছবি: সংগৃহীত
ইঁদুর আঙুলে কামড়েছে বলে তার ওপর প্রতিশোধ নিয়েছে ১৮ বছর বয়সী এক তরুণী। পূর্ব চীনের জিয়াংসু প্রদেশে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে ঘটেছে এই অদ্ভুত ঘটনা।
সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ছাত্রাবাসের ঘরে ইঁদুর দেখতে পেয়ে তাকে ধরার চেষ্টায় ছিল তরুণী। ধরতে যাওয়ার সময় তরুণীর আঙুল কামড়ে দেয় ইঁদুরটি। রাগের মাথায় প্রথমে ইঁদুরটিকে মুঠোবন্দি করে সে। তারপর ইঁদুরটি পালানোর চেষ্টা করায় তার মাথায় কামড় বসায় তরুণী। তবে তরুণীর কামড়ে নয়, তার হাতে মুঠোবন্দি থাকায় দমবদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ইঁদুরটির।
ইঁদুরটিকে কামড়াতে গিয়ে ঠোঁটেও আঘাত পেয়েছিল তরুণী। তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তরুণীর কীর্তি শুনে অবাক হন চিকিৎসকেরাও। ইঁদুরের কামড়ের চিকিৎসা কী ভাবে করবেন ভেবে পাচ্ছিলেন না তারা। তবে শেষমেশ চিকিৎসা শুরু হয়েছে তরুণীর। আপাতত সে সুস্থ রয়েছে, তার শরীরে কোনও রকম বিষক্রিয়া হয়েনি। ঠোঁটের আঘাত ঠিক হতে আরো কয়েক দিন সময় লাগবে, বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!