নিউজিল্যান্ড অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএ) জানিয়েছে, দেশটিতে সড়ক নিরাপত্তা পিছিয়ে যাচ্ছে।
এএ’র সড়ক নিরাপত্তার মুখপাত্র ডিলান থমসেন বলেছেন, ভালো চালকদের ক্ষেত্রেও মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। তিনি চালকদের আত্মতুষ্ট না হওয়ার জন্য সতর্ক করেছেন।
.png)
স্থানীয় পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, রাস্তায় চালকদের সিটবেল্ট না পরার কারণে প্রচুর দুর্ঘটনা ঘটে।
দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৩৭২।