ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে প্রায় ২৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০০:৩৮, ১৩ জানুয়ারি ২০২৪
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে প্রায় ২৪ হাজার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৪ হাজারে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় শুক্রবার পর্যন্ত ২৩ হাজার ৭০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৬০ হাজারেরও মানুষ। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।

Advertisement

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ২৪৮ জন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে ৭ হাজার। আশঙ্কা করা হচ্ছে, তারা আর বেঁচে নেই।

এদিকে গাজায় হামলার তীব্রতা আরো জোরদার করেছে হানাদার ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় তাদের অভিযান থামবে না এবং এই যুদ্ধ আরো কয়েক মাস ব্যাপী চলবে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!