ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় একদিনে আরো ১৩৫ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৫, ১৩ জানুয়ারি ২০২৪
গাজায় একদিনে আরো ১৩৫ ফিলিস্তিনির মৃত্যু
গাজায় ইসরাইলি বিমান হামলা- ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরো ১৩৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

শনিবার নিয়মিত ব্রিফিংয়ে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন করে আরো ১৩৫ জনের মৃত্যুতে গত তিন মাস ধরে চলা এ যুদ্ধে সবমিলিয়ে প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ৮৪৩ ফিলিস্তিনি। 

এছাড়া গাজায় এখন পর্যন্ত সবমিলিয়ে আহত হয়েছেন ৬০ হাজার ৩১৭ জন। এদের মধ্যে অনেকেই জীবন-মৃত্যুর সন্নিকটে রয়েছেন।

Advertisement

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরো ৩১২ জন। এদের মধ্যে অনেকে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালান হামাসের যোদ্ধারা। তাদের এ হামলায় কয়েকশ সেনাসহ প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। হামাসের এ হামলার পর গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এতে প্রতিদিনই শত শত মানুষের মৃত্যু হচ্ছে।

যুদ্ধবিষয়ক সংস্থা অক্সফাম জানায়, গাজায় ইসরায়েলের হামলায় গড়ে ২৫০ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। একুশ শতকে বিশ্বব্যাপী যত যুদ্ধ হয়েছে; সেগুলোর মধ্যে গাজায় সবচেয়ে বেশি প্রাণহানি হচ্ছে।

সূত্র: আলজাজিরা

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গাঁজা
লিংক সফলভাবে কপি হয়েছে!