ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গণহত্যা বন্ধের নির্দেশের দিনেই ১৭৪ ফিলিস্তিনিকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৫০, ২৭ জানুয়ারি ২০২৪
গণহত্যা বন্ধের নির্দেশের দিনেই ১৭৪ ফিলিস্তিনিকে হত্যা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিজে) রায়ে ইসরায়েলকে গণহত্যা বন্ধের নির্দেশের দিনেই ১৭৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে হানাদার ইসরায়েলি বাহিনী।

শনিবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৭৪ ফিলিস্তিনি নিহত ও ৩১০ জন আহত হয়েছেন।  এছাড়া অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

Advertisement

আইসিজের রায়ের পর ইসরায়েল বোমা হামলা আরো তীব্র করেছে। গাজার দক্ষিণ প্রান্তে স্বাস্থ্যসেবা কার্যক্রমে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামলায় খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতাল সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। রাফা এলাকায় আক্রমণে তিনজন ফিলিস্তিনি বাসগৃহেই মৃত্যুবরণ করেছেন।

ফিলিস্তিনি জাতীয় কাউন্সিল (পিএনসি) সতর্ক করে বলেছে, ইসরায়েল তাদের বাফার জোন বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে। যা গাজা অঞ্চলের আয়তন ২০ শতাংশ হ্রাস করবে।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৬,২৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ৬৪,৭৯৭ জনে পৌঁছেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ওই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!